ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো,কামরুল হুদা ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা মু,রেজা হাসানের কার্যালয়ে তিনি মনোনয়ন জমা দেন। এছাড়া জেলার ১০টি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন,বাংলাদেশ খেলাফত মজলিস ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের মনোনয়ন জমা দেন।
মনোনয়ন জমা শেষে মু, কামরুল হুদা বলেন,
একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের কাঁধে চেপে বসেছিল। যার মাধ্যমে তারা এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল। আমরা সবসময় বলেছি বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যেটির উদারপন্থী রাজনৈতিক দল এবং তারা মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করে।
তিনি আরও বলেন আমরা বিশ্বাস করি গণতন্ত্র হচ্ছে সকল রোগের নিয়ামক। যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আচরণ করি তাহলে বাংলাদেশের সকল সমস্যা সমাধান হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে এবং তখনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.