গতকাল রবিবার (২৬ মে) দিবাগত রাত থেকেই ঢাকায় ভারী ও মাঝারি বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। আর শহরের এই জলাবদ্ধতা দূর করতে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কুইক রেসপন্স টিম।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার কোথাও পানি জমলে ১৬১০৬ হটলাইন নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
আজ সোমবার (২৭ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
মকবুল হোসাইন বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের যেসব এলাকায় পানি জমার তথ্য রয়েছে সেখানে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন। একই সাথে কুইক রেসফন্স টিমও জরুরি স্থানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে। এরপরও কোনো ওলিগলিতে যদি পানি জমে যায় সে বিষয়ে জানার জন্য এই হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.