প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১০:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ১০:০৯ এ.এম
কোনো অভিযোগ ছাড়া প্রথমবারের মতো রাবি ভর্তি পরীক্ষা ৫টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) 'বি' ইউনিটের (বানিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো ৫টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে। এই বছরই পাঁচটি বিভাগীয় শহরে এ ভর্তি পরীক্ষা হওয়াতে শিক্ষার্থীসহ অভিভাবকদের কোনো ভোগান্তি পোহাতে হয়নি।
শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় এ ভর্তি পরীক্ষা রাজশাহী সহ পাঁচটি বিভাগীয় শহরে (ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও রংপুর) অনুষ্ঠিত হয়েছে এবং শেষ হয়েছে বেলা ১২টায়।
অন্যান্য বছর লক্ষ্য করলে দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা শুধু রাজশাহীতে হওয়ার কারণে শিক্ষার্থীসহ অভিভাবকদের পড়তে হতো নানা ধরনের ভোগান্তিতে। এ বিষয়টিকে বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার প্রথমবারের মতো ৫টি বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষার আয়োজন করেছে যাতে করে কোনো শিক্ষার্থী বা অভিভাবককে কোনো প্রকার ভোগান্তিতে না পড়তে হয়।
একজন ভর্তি পরিক্ষার্থী, জুনাইদ আলম অর্ণব বলেন, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্ন মোটামুটি ভালোই ছিল এবং পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবার ৫ টি বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ায় ক্যাম্পাসে ভিড়ও কম এবং যাদের চট্টগ্রাম, ঢাকার মতো দূর-দুরান্ত থেকে আসতে হতো তাদেরও এইবার সুবিধা হয়েছে। প্রশাসনের এই ব্যাতিক্রমী উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি।
ভর্তিচ্ছু শিক্ষার্থীর সাথে আসা একজন অভিভাবক ইসমাইল হোসেন বলেন, আমার বাসা বগুড়া তাই আমি আমার মেয়েকে রাজশাহীতে পরিক্ষা দিতে নিয়ে আসছি। কিন্তু আমি দেখেছি অন্যবার শুধু রাজশাহীতে এ ভর্তি পরীক্ষা হওয়াতে দূর-দুরান্ত থেকে অর্থাৎ যারা চট্টগ্রাম, দিনাজপুর, রংপুর এসব জায়গা থেকে তাদের ছেলে-মেয়েদের পরীক্ষা দিতে নিয়ে আসতো, তাদের অনেক ধরনের ভোগান্তিতে পড়তে হতো। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা পাঁচটি বিভাগে হওয়াতে শিক্ষার্থীদের যেমন কোনো চাপে পড়তে হচ্ছেনা তেমনিভাবে অভিভাবকদেরও তাদের ছেলে-মেয়েদের নিয়ে কোনো চিন্তা করা লাগছে না।
তিনি আরো বলেন, আমি দেখছি এবার ক্যাম্পাসের মধ্যে অনেকগুলো হেল্প ডেস্ক বসানো হয়েছে এবং অন্যবারের মতো উপচে পড়া ভিড়ও নেই তাই আমরা অভিভাবকরা এবার আমাদের ছেলে-মেয়েদের পরীক্ষা দিতে নিয়ে এসে অন্যবারের থেকে অনেকটা স্বস্তি অনুভব করছি।
উল্লেখ্য, আগামী ১৯ ও ২৬ এপ্রিল যথাক্রমে 'এ' এবং 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা একইভাবে পাঁচটি বিভাগেই অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.