বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।
দলীয় সূত্র জানায়, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় খালেদা জিয়ার প্রতিটি আসনের জন্য আগাম বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বিএনপি। বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনেই তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং সোমবার (২৯ ডিসেম্বর) সেগুলো জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে।
জানা গেছে, ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন ওই আসনের নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে না পারলে এই আসনে তিনিই বিএনপির প্রার্থী হতে পারেন।
এছাড়া বগুড়া-৭ আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের জরিপ, অভ্যন্তরীণ অসন্তোষ এবং রাজনৈতিক সমীকরণ বিবেচনায় এখন পর্যন্ত অন্তত ১৫টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি।
পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিক ও মিত্র দলগুলোর জন্য আরও ১৫টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, এসব প্রক্রিয়া শেষে শিগগিরই বিএনপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.