বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া'র গাড়িবহরে হামলার ঘটনায় রাজধানী তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে হাত কাটা কাশেম কে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত ।
আজ ২৫ আগষ্ট (মঙ্গলবার) উভয় পক্ষের শুনানী শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর ইসলামের আদালত এ আদেশ দেন।
তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান এর পক্ষ থেকে আসামিকে জিজ্ঞাসাবাদ হামলায় ব্যবহিত অস্ত্র উদ্ধার, আসামিদের গ্রেপ্তারের সার্থে সঠিক তথ্য উদ্ঘাটনসহ ঘটনার প্রকৃত গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আদালত বরাবর ৭দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।
বিগত ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে কারওয়ান বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন খালেদা জিয়া।
মামলার বিবরণে বলা হয়েছে প্রচারণাকালে কারওয়ান বাজারের বাপেক্স ভবন ও কাব্যকস সুপার মার্কেটের সামনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালায়।
এতে তাঁর সিএসএফ নিরাপত্তাকর্মীসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।
এ ঘটনার দীর্ঘ ৯ বছর পর ২০২৪ সালের ২২ আগস্ট বিএনপি'র কর্মী বেল্লাল হোসেন বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেছিল।
এ মামলায় অনান্য আসামি হলো: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১১৩ জনকে আসামি করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.