মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বিশন্দ্রোন ভাটেরচর (নতুন রাস্তায় ) গ্রামীণ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের পক্ষ থেকে দরিদ্র, দুস্থ ও সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকাল দশটা থেকে বিকাল ৫ পর্যন্ত গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর (নতুন রাস্তায় ) গ্রামীণ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের আয়োজনে এই মেডিক্যাল ক্যাম্পে সেবা প্রদান করা হচ্ছে । ঢাকা মেডিকেল ও বঙ্গবন্ধু মেডিক্যাল এর বিভিন্ন ডাক্তারের চিকিৎসা দেওয়া হচ্ছে ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন
গ্রামীণ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান শরিফুল ইসলাম (ব্যাংকার)। ব্যবস্থাপনা পরিচালক মুনসুর আহম্মেদ, পরিচালক ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম ও মাইদুল ইসলাম।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক মুনসুর আহম্মেদ বলেন উন্নত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবার প্রত্যাশায় আমদের গ্রামীন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার প্রতিষ্ঠা করেছি। এলাকাবাসীর জন্য আধুনিক পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ পরামর্শ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সাধারণ জনগণের সেবার লক্ষ নিয়ে দুস্থ মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করেছি। এই মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সবসময় আমরা সাধারণ মানুষের পাশে থাকতে চাই।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.