মুন্সিগঞ্জের গজারিয়ার আলোচিত জয় সরকার হত্যা মামলার প্রধান আসামি হাসান ওরফে সন্ত্রাসী বেকু হাসানকে আটক করেছে র্যাব-১১।
২৮ মার্চ সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন এর একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। হাসানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও নিহতের বোন জান্নাত আক্তার।
উল্লেখ্য যে, গত ২০২৫ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় জয় সরকার (২৫) নামে এক তরুণ নিহত হন। নিহত জয় গজারিয়া উপজেলার চৌদ্দকাউনিয়া গ্রামের জামাল সরকারের ছেলে।
জয়ের হত্যাকান্ডের ঘটনার পর থেকে সন্ত্রাসী হাসান দীর্ঘ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.