নওগাঁর আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক রাত দশটার দিকে এই ঘটনা ঘটে। সে উপজেলার ভৌঁপাড়া ইউনিয়নের শিমুলিয়া (পশ্চিম পাড়া) গ্ৰামের রাজু আহমেদের স্ত্রী।
রাজুর বোনজামাই রবিউল ইসলাম জানান,বুধবার রাতে তারা এক সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে। পরে রাত এগারোটার দিকে তাদের ১১ মাসের বাচ্চা কান্নাকাটি করলে রাজুর ঘুম ভেঙ্গে যায়। পরে সে তার স্ত্রীকে তার নিজ শয়ন ঘরের বাঁশের ডাপের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায় এবং সে চিৎকার চেঁচামেচি করতে থাকলে আশেপাশে থাকা বাড়ির লোকজন এসে জড়ো হয় বলে জানান তিনি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না তদন্ত করার জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.