গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ম্যাজিষ্ট্রেট পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,সন্দেহ হলে জানতে পারে সে প্রতারক। অতঃপর স্থানীয় জনতা শাহজাহান আলী নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে।
সে নীলফামারীর সৈয়দপুর শহরের গার্ডপাড়ার মৃত ইয়াছিন আলী মোল্লার পুত্র।
(বৃহস্পতিবার, ৬ জুন) বিকেলে উপজেলার নাকাইহাট বাজারে বর্মনস ডেন্টাল কেয়ারে এ ঘটনা ঘটে।
উপজেলার নাকাই ইউনিয়নের নাকাইহাট বাজারে বমর্ন’স ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী ডিপ্লোমাধারী দন্ত চিকিৎসক জয়ন্ত চন্দ্র বর্মন জানান,বেলা ২টার দিকে শাহজাহান আলী নিজেকে রংপুরের উপ পরিচালক ( বিএম এন্ড ডিসি) এর বিভাগীয় ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে তার প্রতিষ্ঠানে ঢুকে নানা আসবাবপত্র তছনছ করে এবং চেম্বার অপরিস্কারের অভিযোগ এনে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। তার সাথে আরো লোকজন রয়েছে তারা এলে জরিমানার অর্থ আরো বেড়ে যাবে। এই বলে দ্রুত ৫০ হাজার টাকা দিতে চাপ সৃষ্টি করে। তাকে বসিয়ে রেখে জয়ন্ত সিভিল সার্জন অফিসে ফোন করে জানতে পারে এ রকম কোন টিম গাইবান্ধা জেলায় কাজ করছে না। তার মোবাইলে কথোপকথোনে বুঝতে পেরে কথিত ম্যাজিষ্ট্রেট শাহজাহান পালানোর চেষ্ঠা করে। এ সময় স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করে পুলিশে সোর্পদ করে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ কথিত ম্যাজিষ্ট্রেট আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.