
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকরা টানা তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন। রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে আটটা থেকে মৌচাক এলাকায় শ্রমিকদের এই বিক্ষোভ শুরু হয়, যার ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। মৌচাক থেকে শুরু হওয়া এই অবরোধের প্রভাব ছড়িয়ে পড়ে সফিপুর, রতনপুর ও আশপাশের শিল্পাঞ্চলের অন্যান্য কারখানার শ্রমিকদের মাঝেও। এর পরপরই সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা মহাসড়কের দিকে আসতে থাকেন।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে তারা শিল্প পুলিশের পাশাপাশি সক্রিয় রয়েছেন। প্রয়োজন সাপেক্ষে বিজিবি সদস্যের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তিনি জানান, রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। আপাতত ৫ প্লাটুন থাকার কথা রয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.