
মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে আয়োজিত শ্রমিক বিক্ষোভের সময় হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত মঙ্গলবার রাজধানীর উত্তরার শিন শিন জাপান হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছয়ঘড়িয়া গ্রামে এবং তাঁর বাবার নাম তবিবুর রহমান তবি খান। প্রায় পাঁচ বছর ধরে তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় থেকে স্থানীয় লায়লা গার্মেন্টসে কাজ করছিলেন। গাজীপুরে শ্রমিক–পুলিশ সংঘর্ষে আহত ৩০, ছুটি ৬০ কারখানায়। গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গত সোমবার নোমান গ্রুপের টেরিটোরি গার্মেন্টসের সামনে শ্রমিক আন্দোলনের সময় তৌফিক মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণ করার চেষ্টা করছিলেন। সে সময় একদল হামলাকারী তাঁর ওপর চড়াও হয়ে মারধর করলে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন, কিন্তু চিকিৎসায় উন্নতি না হওয়ায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। শ্রমিকদের ধাওয়ায় রাস্তা থেকে থানায় পুলিশ, পরে সেখানেও ঘেরাওয়ের চেষ্টা।
ঘটনাটি নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, কারখানা বন্ধের জন্য বহিরাগতরা চাপ প্রয়োগ করলে কারখানার শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষের সূত্রপাত হয়। এতেই তৌফিক গুরুতর আহত হয়েছিলেন। ওই সময় সেখানে পুলিশের উপস্থিতি ছিল না বলে জানান তিনি।
শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলের অস্থিতিশীলতার কারণে গাজীপুরের অন্তত অর্ধশতাধিক তৈরি পোশাক কারখানায় সাময়িক ছুটি ঘোষণা করা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর মধ্যে কটন ক্লাব (বিডি) লিমিটেড ও কটন ক্লাউড (বিডি) লিমিটেড দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ও বৃহস্পতিবার কারখানা দুটি বন্ধ থাকবে, তবে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা কর্মীরা এ ছুটির আওতামুক্ত থাকবেন। প্রতিষ্ঠান দুটির নোটিশে বলা হয়েছে, তৈরি পোশাকশিল্পে ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়নকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, কর্মক্ষেত্রে অস্থিতিশীলতা ও সার্বিক নিরাপত্তাঝুঁকির পরিপ্রেক্ষিতে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার কারখানা।
কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকায় অবস্থিত লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। কারখানাটির মানবসম্পদ বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সব শিফট আবার যথারীতি চালু হবে। একইভাবে স্ট্যান্ডার্ড গ্রুপ দুই দিনের, এবং প্যানোরোমা অ্যাপারেলস লিমিটেড, মিতালী ক্লাব ও জকি গার্মেন্টস তিন দিনের জন্য কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে সব শিফট যথারীতি চালু হবে।
চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার এপেক্স হোল্ডিং লিমিটেডসহ ইকোটেক্স লিমিটেড, কোকোলা ফুড প্রোডাক্ট, সাদমা ফ্যাশন, হাইড্রোক্সাইড ও ইন্টারস্টফসহ মোট অর্ধশতাধিক কারখানায় এক থেকে তিন দিনের ছুটি দেওয়া হয়েছে। লিজ ফ্যাশন কারখানার কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয় করে শ্রমিকরা টানা তিন দিন ছুটি পাওয়ায় পরিস্থিতি শান্ত হয়ে আসবে বলে তারা আশা করছেন।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, কারখানা বন্ধের বেশ কয়েকটি খবরের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। যদিও বিজিএমইএ-এর পক্ষ থেকে কারখানা চালু রাখার আহ্বান জানানো হয়েছিল। বর্তমানে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে। গতকাল রাতে কারখানা কর্তৃপক্ষের জারি করা পৃথক নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.