ঢালিউড বিউটি কুইন খ্যাত অভিনেত্রী শাবানা জানালেন, তিনি এখন পুত্র, পুত্র বধূ, কন্যা, জামাতা আর স্বামীকে নিয়ে বেশ সুখে দিন কাটাচ্ছেন। তাঁর স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক এখন সুস্থ আছেন।
যুক্তরাষ্ট্র থেকে শাবানা মুঠোফোনে আরও বলেন, কিছুদিন আগে কারা যেন আমার স্বামীর মৃত্যুর এবং আমি নাকি ঢাকায় এমন গুজব রটিয়েছিল। এমন গুজব ছড়াতে তাদের বিবেকে কি একটুও বাধল না। এর আগে আমিসহ আরও কয়েকজন শিল্পীর মৃত্যুর গুজব পর্যন্ত রটিয়ে ছেড়েছে তারা। এসব করে তারা হয়তো তাদের পোর্টালে ভিউ বাড়িয়ে লাভবান হতে পারে, কিন্তু এতে যে একটি পরিবার, তার আত্মীয়স্বজন এবং ভক্তরা কতটা উদ্বেগজনক ও বিব্রতকর অবস্থায় পড়তে পারে যারা এসব করে তারা কি তা একবারও ভেবে দেখে না। শাবানা বলেন, আমার স্বামীর অসুস্থতার খবর শোনার পর দেশ থেকে যে পরিমাণে মানুষ ফোন দিয়ে আমাদের খোঁজখবর নিয়েছেন তাতে আমরা অভিভূত। আমরা ভাবতে পারিনি দীর্ঘ সময় প্রবাস জীবনযাপন করা সত্ত্বেও দেশের মানুষ এখনো আমাদের এত ভালোবাসে। আমরা আমাদের দেশের মানুষের কাছে অনেক কৃতজ্ঞ। তাদের এ ভালোবাসার ঋণ হয়তো কখনো শোধ করতে পারব না।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.