
ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন।
সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনার রেশ ধরে একে একে মোট ১০টি যানবাহন সংঘর্ষের কবলে পড়ে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর মধ্যে রয়েছে চারটি যাত্রীবাহী বাস, দুটি ট্রাক, দুটি প্রাইভেটকার এবং দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহর ওই এলাকা অতিক্রম করছিল। বহরে থাকা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সংসদ সদস্য অক্ষত ও সুস্থ আছেন। ঢাকা থেকে নির্বাচনী এলাকায় ফেরার পথে মুকসুদপুরের প্রবেশমুখে তিনি এই পরিস্থিতির সম্মুখীন হন। একই দুর্ঘটনায় রাঘদী ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এমপির গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। মারাত্মক আহত অবস্থায় ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.