দিনাজপুরের নবাবগঞ্জে গোয়াল ঘরে ফ্যানের তারের সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে আমিচুল ইসলাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছে।
আজ রবিবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খটখটিয়া কৃষ্ণপুর ফরেস্ট অফিস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন।
নিহত আমিচুল ইসলাম(৩২) উপজেলার খটখটিয়া কৃষ্ণপুর ফরেস্ট অফিস পাড়া এলাকার মৃত্যু আজিজুর রহমানের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়,বিদ্যুৎ এর সুইচ অন রেখে বাড়ির ভেতরে গোয়াল ঘরে ফ্যানের তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে হয়ে হাতে তার প্যাঁচানো অবস্থায় গোয়াল ঘরের মেঝেতে পড়ে যায়। অজ্ঞান অবস্থায় সেখান থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। এ বিষয়ে বিরামপুর থানায় একটি অপমৃত্যু দায়ের হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.