
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে রোববার (৮ নভেম্বর) বেলা তিনটায় এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। দ্রব্যমূল্য ও এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে দলের নারী কর্মীরা হাতে হাড়ি-পাতিল নিয়ে অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির ও সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সরকার বারবার জ্বালানি তেল ও এলপিজির দাম বাড়াচ্ছে। সম্প্রতি কোনো কারণ ছাড়াই এলপিজির দাম বাড়িয়ে ২০৬০ টাকা করা হয়েছে, অথচ বাজারে এই সিলিন্ডার তিন হাজার টাকার কমে পাওয়া অসম্ভব। সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এর অংশ হিসেবে সম্প্রতি ঠুনকো অজুহাতে এলপিজির দাম বাড়িয়ে ২০৬০ টাকা করা হয়েছে।
গ্যাস সিলিন্ডারের পাশাপাশি সার সংকটের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন নূরুল ইসলাম বুলবুল। তিনি জানান, ১৫০ টাকার সার সিন্ডিকেটের কারসাজিতে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। সার ডিলার নিয়োগে দলীয়করণের সমালোচনা করে তিনি অবিলম্বে সিন্ডিকেট ভেঙে ফেলার দাবি জানান। অন্যথায় জনগণকে নিয়ে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া দেশের বর্তমান নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পোশাক কারখানায় অস্থিরতার জন্য ফ্যাসিবাদের উসকানিতে দায়বদ্ধ একটি কার্যকর সরকারের অনুপস্থিতিকেই দায়ী করেন এই নেতা। সংকটের সমাধানে গণভোটের রায় বাস্তবায়ন ও দ্রুত সংবিধান সংস্কারের দাবি জানান তিনি। জুলাই বিপ্লবের শহীদদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়ার ওপর জোর দেন তিনি। গ্যাস সিলিন্ডারের পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের বেশি দামে সার কিনতে বাধ্য করা হচ্ছে উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, ১৫০ টাকার সার দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। দুর্নীতিবাজ ব্যবসায়ীরা সরকারের সঙ্গে যোগসাজস করে সাধারণ মানুষকে চড়া দামে পণ্য কিনতে বাধ্য করছে। অবিলম্বে এসব সিন্ডিকেট ভেঙে চুরমার করার দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। পোশাকশিল্প কারখানায় অস্থিরতা চলছে এবং ফ্যাসিবাদীরা এতে উসকানি দিচ্ছে। তা না হলে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।
মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ও সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন, শেরপুরের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.