ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ছয় ঘণ্টা কোনো আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। এ সময় ১১টি আন্তর্জাতিক ফ্লাইট এ বিমানবন্দরে অবতরণের কথা ছিল বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বলেন, গতকাল সোমবার দিবাগত রাত ২টার পর থেকে ঘন কুয়াশা ছিল। এরপর কুয়াশা বাড়তে থাকে। আর এ জন্য ১১টি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।
মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ১১টি ফ্লাইটের মধ্যে ১০টি ছিল যাত্রীবাহী, একটি ছিল কার্গো বিমান। তবে সকাল ৮টার পর থেকে আবার এসব উড়োজাহাজ ফেরত আসতে শুরু করে।
মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ ফ্লাইটগুলো রাতে থাকে না। আর আজ সকালে এসব উড়োজাহাজের চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.