
কক্সবাজারের চকরিয়ার বরইতলী এলাকার হিন্দুপাড়ায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে ১০-১২ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী নারায়ণ কান্তি দে জানান, ডাকাতরা ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় বাধা দিতে গেলে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিজে, তার বড় ভাই বাঁশি মোহন দে (৪৮) এবং ভাতিজা প্রশান্ত দে (১৯) গুরুতর আহত হন।
ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, পুলিশের দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছে।
ওসি আরিফুর রহমান আরও বলেন, বর্তমানে পুলিশ আহতদের চিকিৎসার খোঁজখবর রাখছে। ডাকাতদের শনাক্ত করা এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে পুলিশের বিশেষ তৎপরতা ও অভিযান চলছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.