মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২ নং ভুনবীর ইউনিয়নের পাত্রীকুল এলাকায় চকলেটের লোভ দেখিয়ে ১০ বছর বয়সী ভাগ্নিকে নিজ মামা সিয়াম মিয়ার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ উঠেছে। ধর্ষনের বিষয় নিয়ে ধামাচাপার চেষ্টা করা হয়। অভিযুক্ত মামা সিয়াম মিয়াকে খুঁজছে পুলিশ। অভিযুক্ত সিয়াম মিয়া উপজেলার ২ নং ভুনবীর ইউনিয়নের পাত্রীকুল গ্রামের আলী হোসেন এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গত ২৫ মে পুকুরে থালা-বাসন ধৌত করতে গেলে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে রক্তাক্ত জখম করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী জড়ো হলে সিয়াম পালিয়ে যায় । এ ঘটনায় কন্যা শিশুর মাতা বাদী হয়ে ওই রাতেই থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এসময় ভিকটিমকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসায় রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য গাইনি ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী শিশুর মা বলেন, আমি মেম্বারকে ফোন দিয়ে জানালে তিনি ঘটনাস্থলে আসেন এবং মেম্বার নিজে আমার মেয়েকে গাড়িতে করে হাসপাতালে পাঠিয়েছেন। আমার দশ বছরের মেয়ে পার্শ্ববর্তী একটি শিক্ষা প্রতিষ্ঠানের ২য় শ্রেণির শিক্ষার্থী। তার সঙ্গে যে অন্যায় হয়েছে আমি চাই এমন আর কারো সঙ্গে যেন না হয়। আমি তার সর্বোচ্চ শাস্তি চাই।
এ ব্যাপারে ২নং ভুনবীর ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর মেম্বার মো. ছালেক মিয়ার সাথে মোবাইলে ফোনে যোগাযোগ করলে তিনি এ ঘটনা জানেন না বলে জানান।
সোমবার (২৭ মে) শ্রীমঙ্গল থানা পুলিশের উপ-পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম সেলিম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দশ বছরের শিশু ধর্শনের এ ব্যাপারে একটি মামলা হয়েছে। মামলা নাম্বার-২৫। আমরা দোষী ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আশা আশানুরূপ ফলাফল পাওয়া যাবে। ভিকটিম মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.