
চট্টগ্রাম নগরের বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকায় গতকাল শুক্রবার বিকেলে এক মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। হামলাকারীরা এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। ঘটনায় স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মোট ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। খবর পেয়ে সেখানে তাৎক্ষণিক হাজির হয় পুলিশের একটি দল। ইটপাটকেল নিক্ষেপের পরও পুলিশ মিছিলে অংশগ্রহণকারীদের ধরতে ধাওয়া শুরু করে। লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ভাইরাল।
বন্দর থানার ওসি আবদুর রহিম জানিয়েছেন, হামলার পর পুলিশ ধাওয়া দিয়ে মিছিলকারী ২০ জনকে গ্রেপ্তার করেছে। তিনিসহ আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। পুলিশের ওপর হামলার ঘটনায় রাতেই জড়িতদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, মিছিলে অংশ নেওয়া বাকিদের শনাক্ত করতে পুলিশের অভিযান চলমান রয়েছে। পুলিশের গাড়ি ভাঙচুর ও আইনপ্রয়োগকারী সংস্থার ওপর হামলার দায়ে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.