
নিষিদ্ধ ঘোষিত আ.লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান এবং মিরসরাই পৌরসভার সাবেক কাউন্সিলর জহির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এসআরবি ও পুলিশের পৃথক অভিযানে সোমবার রাতে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার পর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে শেখ মোহাম্মদ আতাউর রহমানকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। এসআরবি-৭ সূত্রে জানা গেছে, আতাউর রহমানের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসআরবির মিডিয়া কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ জানান, সুনির্দিষ্ট মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, তবে মামলার বিস্তারিত পরে জানানো হবে।
একই রাতে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় অভিযান চালিয়ে মিরসরাই পৌরসভার সাবেক কাউন্সিলর জহির উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে মিরসরাই থানায় নিয়ে আসা হয়। মিরসরাই থানার ডিউটি অফিসার এএসআই আবদুর রহিম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জহির উদ্দিনের বিরুদ্ধেও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.