চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীর একটি ভাড়া বাসা থেকে ছন্দা শর্মা (৩৬) নামে এক কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম নাছিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা ছিলেন।
সোমবার রাত ৯টার দিকে দক্ষিণ খুলশীর ৩ নম্বর রোডের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসার একটি কক্ষে দরজা বন্ধ অবস্থায় ছিলেন ছন্দা শর্মা। পরে তাঁর স্বামী ও স্থানীয় লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।
ছন্দা শর্মা আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক হরেরাম শর্মার মেয়ে। স্বামী মদন শর্মার সঙ্গে ১৩ বছরের সংসারজীবনে তাঁদের কোনো সন্তান নেই।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান দৈনিক আজাদীকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীকে ডাকা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.