চট্টগ্রামের বোয়ালখালীতে মাদ্রাসা শিক্ষার্থী মালিকুল মাশফিক হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই শিক্ষককের নাম জাফর আহমদ। শনিবার রাতে তাকে গ্রেফতার দেখানো হয়। এরআগে মাশফিকের মামা বাদী হয়ে বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
বোয়ালখালী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মাদ্রাসা শিক্ষার্থী মাশফিক হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে শিক্ষক জাফর আহমদকে গ্রেফতার দেখানো হয়। এরআগে মাশফিকের মামা মাসুদ খান বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।
প্রসঙ্গত, গত শনিবার সকালে চরণদ্বীপ ইউনিয়নের আল্লামা হযরত শেখ অছিয়র রহমান ফারুকী এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থী মালিকুল মাশফিকের লাশ উদ্ধার করে পুলিশ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.