চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। এবার জব্বারের বলীখেলার ১১৭তম আসর বসবে ঐতিহাসিক লালদীঘি মাঠে। বলীখেলা উপলক্ষে ২৪ ও ২৫ এপ্রিল লালদিঘী মাঠ ঘিরে বসবে দেশের অন্যতম বৃহৎ বৈশাখী মেলা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আইনশৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সভাপতিত্বে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দেওয়া হয়।
নিরাপত্তা পরিকল্পনায় থাকছে ওয়াচ টাওয়ার, ফুট পেট্রোল, রুফটপ নজরদারি ও সিসিটিভি মনিটরিং। পাশাপাশি মোতায়েন থাকবে ডগ স্কোয়াড (কে-নাইন), সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, কুইক রেসপন্স টিম এবং বিশেষ রিজার্ভ পুলিশ। মেলা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, অশ্লীল গান-বাজনা কিংবা জুয়ার কোনো সুযোগ থাকবে না।
এদিকে, ২৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। মেলার কাছেই মুসলিম হাই স্কুলে পরীক্ষা কেন্দ্র থাকায় শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ২৬ এপ্রিল ভোরের মধ্যেই মেলা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমন্বয় সভায় আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদলসহ র্যাব, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.