চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে অপহৃত ১৫ মাস বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার, এ ঘটনায় এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
পুলিশ জানায়, গত ১০ জুলাই পাঁচলাইশ মডেল থানায় শিশুটির বাবা কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ সোহেল রানা একটি মামলা (নং-১০, জুলাই/২০২৬) দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, চিকিৎসাধীন শ্যালিকা মোহাম্মদ মিমিকে দেখতে স্ত্রী, স্বজন ও ১৫ মাস বয়সী কন্যা নাওরেহাকে নিয়ে গত ৯ জুলাই রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান সোহেল রানা।
হাসপাতালে রাত যাপনের ব্যবস্থা না থাকায় পরিবারের সদস্যরা হাসপাতালের ৫ম তলার ২৮ নম্বর নিউরোসার্জারি বিভাগের বারান্দায় অবস্থান করছিলেন।
পরদিন বিকেল সাড়ে ৩টার দিকে অজ্ঞাত পরিচয় এক নারী পরিবারের সদস্যদের সঙ্গে পরিচিত হয়ে শিশুটির মায়ের সঙ্গে কথাবার্তা বলেন। একপর্যায়ে শিশুটি কান্না করলে দোকান থেকে চিপস কিনে দেওয়ার কথা বলে তাকে কোলে নিয়ে চলে যান।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই নারী ও শিশুটি ফিরে না আসায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশে খোঁজাখুঁজি চালিয়েও তাদের সন্ধান মেলেনি। পরে পাঁচলাইশ মডেল থানায় মামলা দায়ের করা হয়।
টানা ১৩ ঘণ্টার অভিযানের পর শনিবার (১১ জুলাই) সকালে চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নাছিমা বেগম (২৫) ও তার স্বামী বোরহান উদ্দীন (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে ।
পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘অপহৃত শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘয়নায় তদন্ত অব্যাহত আছে ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.