পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মো. মুনিরুজ্জামানকে বাংলাদেশ পুলিশ-এর চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম রেঞ্জের বিদায়ী ডিআইজি মো. আহসান হাবিব পলাশকে পদোন্নতি দিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিদায়ী কমিশনার হাসিব আজিজকে পদোন্নতি দিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.