এইচএসসি পরিক্ষায় অনৈতিক সুবিধা না পেয়ে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে হামলা ভাংচুরের অভিযোগে থানায় মামলা হয়েছে বলে জানা গেছে। রোববার (১২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া।
শনিবার (১১ জুলাই) রাতে চরফ্যাশন থানায় ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. মহিউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে, এদিন দুপুর দেড়টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী চরফ্যাশন উপজেলা শহরের ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বরিশাল শিক্ষাবোর্ডের আওতায় ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রটিতে চলমান এইচএসসি পরীক্ষা দিয়ে আসছিল চরফ্যাশন সরকারি কলেজের ৮৮৪ জন শিক্ষার্থী। গতকাল শনিবার তাদের ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা। সকালে যথারীতি পরীক্ষা শুরু হলে কেন্দ্রের প্রতিটি কক্ষে এমসিকিউ প্রশ্ন সরবরাহ করা হয়। এমসিকিউ পরীক্ষা শেষ হওয়ার একপর্যায়ে কেন্দ্রটির ৩০৪ নম্বর কক্ষে পরীক্ষার্থীরা দাবি করেন প্রশ্ন তাদের কমন পড়েনি। মামলা সূত্রে আরও জানা যায়,শিক্ষার্থীরা নকল করার চেষ্টা করলে কক্ষে দায়িত্বরত শিক্ষকরা নকলের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন। এরপর নকল করার সুযোগের দাবিও জানান শিক্ষার্থীরা। মূলত এর পরপরই পরীক্ষার্থীরা কক্ষের শিক্ষকদের সাথে নানান অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। পরে পরীক্ষা শেষে বেরিয়ে একদল শিক্ষার্থী একযোগ হয়ে ১টা ৫ মিনিটের দিকে কলেজের পকেট গেট ভেঙে ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। এছাড়া পরীক্ষার খাতাও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এসময় ইটপাটকেলের আঘাতে কলেজে পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করা ৭ জন শিক্ষকসহ কলেজটির গভর্নিং কমিটির সভাপতিও আহত হয়েছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ রাউন্ড টিয়ারশেল ছুড়ে পুলিশ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.