চরফ্যাশনে অবৈধ উপায়ে মজুদ রাখা আট’শ নব্বই লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে (৬এপ্রিল) সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.এমাদুল হোসেন অভিযান চালিয়ে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের কেরানী বাড়ি থেকে এই ডিজেল উদ্ধার করেন। এসময় মজুদকারী শাহিনের ৫০হাজার টাকা জরিমানা করেন এবং মজুদকৃত ডিজেল জব্দ করেন। শশীভূষণ থানার পুলিশ অভিযানে সহায়তা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো.এমাদুল হোসেন বলেন, ডিজেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টিকারী শাহিনের ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে, জব্দকৃত ডিজেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.