চরফ্যাশনে সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে একটি রেস্তরায় সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সভায় এ কমিটি গঠন করা হয়। দৈনিক সংগ্রামের চরফ্যাশন উপজেলা সংবাদদাতা সহকারী অধ্যাপক রেজাউল হাসানের সভাপতিত্বে ও দৈনিক আমাদের বার্তার চরফ্যাশন প্রতিনিধি মাও: রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি নাছিউর রহমান শিপু ফরাজি।
চরফ্যাশনে কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে নয়াদিগন্ত প্রতিনিধি ও অধ্যক্ষ কামরুজ্জামানকে আহবায়ক এবং দৈনিক আমার দেশ ও নাগরিক টেলিভিশনের প্রতিনিধি এম লোকমান হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
সাংবাদিক আদিত্য জাহিদ চৌধুরী (দৈনিক আমাদের সময়), ইব্রাহিম খলিল সবুজ ( বানিজ্য প্রতিদিন) ও শাহাবুদ্দিন সিকদার ( মানব জমিন) কে যুগ্ন আহবায়ক করা হয়েছে।
মো: জুলকার নাঈম ( শীর্ষ নিউজ ও বানিজ্য প্রতিদিন), মো:আলমগীর হোসেন টিপু ( বরিশাল বানী), প্রভাষক ফুয়াদ( দৈনিক নিরপেক্ষ),এইচ নোমান ( ভোলা টাইমস), মো: নুরনবী ( দৈনিক আমার সংবাদ ও তৃতীয় মাত্রা), মো: হাবিবুর রহমান ( নতুন কাগজ) ও সফিকুল ইসলাম (মানব সময়)কে সাধারন সদস্য করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্হিত ছিলেন যুগান্তরের ভোলা দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেন, এআর সোহেব চৌধুরী, যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.