ববিতে শিক্ষকদের পদোন্নতির দাবিতে চলমান আন্দোলনে শিক্ষকদের বৈঠকের উপস্থিতি পত্রের স্বাক্ষর অনুমতি না নিয়ে শিক্ষকদের নামে দেওয়া বিবৃতিতে ব্যবহারের অভিযোগ উঠেছে।
গত ২১শে এপ্রিল ফেসবুকে এক স্ট্যাটাস এর মাধ্যমে এ অভিযোগ করেন ববির এক শিক্ষক।তিনি তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন,
একটি ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষণ করছি
বিবৃতিতে আমাদের সকলের স্বাক্ষরপত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু, আমরা স্বাক্ষর দিয়েছিলাম ওই বৈঠকের উপস্থিতি পত্র হিসেবে। আমরা কোনভাবেই বিবৃতি লেখার পরে বিবৃতি পড়ে সই করিনি। সেই স্বাক্ষরপত্র এখানে অন্তর্ভুক্ত করার আগে অবশ্যই আমাদেরকে অবহিত করা উচিত ছিল। এতে করে শিক্ষকগণ বিষয়টি পড়ে তাদের মতামত জানাতে পারতেন, যেটা করা হয়নি। বিষয়টি ভাল কিংবা মন্দ; তার চেয়েও বড় কথা হল বিষয়টি অত্যন্ত আপত্তিকর এবং ব্যক্তি স্বাধীনতার বিরোধী।
এ ছাড়াও তিনি তার স্ট্যাটাসে এরকম কার্যক্রম থেকে আমরা যেন ভবিষ্যতে বিরত থাকার জন্য বলেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.