প্রিন্ট এর তারিখঃ জুন ১, ২০২৬, ১০:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ৮:৩৫ এ.এম
“চাঁদপুর জেলা শিক্ষার্থীদের সংগঠনে নতুন নেতৃত্ব, বাঙলা কলেজে ‘অঙ্গীকার’-এর নবযাত্রা”

সরকারি বাঙলা কলেজে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে চলা সংগঠন “চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ (অঙ্গীকার)” নতুন উপদেষ্টা পরিষদ ও আহ্বায়ক কমিটির ঘোষণা দিয়েছে।
৫ মে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে শিক্ষক প্রতিনিধি, উপদেষ্টা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন উপদেষ্টা পরিষদে শিক্ষক প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছেন প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল কাইয়ুম হোসেন। প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন মো. মাহমুদুল হাসান (মাসুম)। এছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন শরিফুল ইসলাম রাকিব, মো. ইউসুফ গাজী, মো. কাশিম খান, মো. রাকিব হোসেন, মো. আল-আমিন এবং মো. রুহুল আমিন (সাগর)।
নবঘোষিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে রয়েছেন মো. রাসেল ভূঁইয়া। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাতেমা ইসলাম, মেশকাত আহমেদ, সাদিয়া আক্তার, রিয়াদ হোসেন ফাহাদ, মো. বেলাল হোসেন, মো. আব্দুল্লাহ, মো. খালেদ হাসান, মো. নজরুল ইসলাম খান, আতাউর রহমান সিয়াম ও সাজ্জাদ হোসেন।
কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মো. রবিন খান। গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন হাসিবুর রহমান, কামরুল হাসান সিয়াম, ইশতিয়াক আহমেদ রাফি, শিহাব আল নাসিম, আসমা আক্তার, আবু নাঈম সোফা, তাহমিনা আক্তার আঁখি, রাকিবুল ইসলাম এবং মিঠুন মজুমদার। আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে, যা চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পেশ করতে হবে।
এ কমিটির অনুমোদনে স্বাক্ষর করেছেন অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান, উপাধ্যক্ষ মিটুল চৌধুরি, শিক্ষক উপদেষ্টা মো. আব্দুল কাইয়ুম হোসেন, প্রধান উপদেষ্টা মো. মাহমুদুল হাসান (মাসুম) সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নবনির্বাচিত নেতারা বলেন, “এই দায়িত্ব কেবল স্বীকৃতি নয়, এটি একটি দায়বদ্ধতা—চাঁদপুর জেলার শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও উন্নয়নে অঙ্গীকারবদ্ধভাবে কাজ করার।”
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.