নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭,চট্টগ্রাম।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাইকও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ইমন ধর (২৮) কক্সবাজার জেলার রামু থানার শ্রীকুল এলাকার বাদল চন্দ্র ধরের ছেলে।
বুধবার (১০ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বহদ্দারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে তল্লাশি করে ইয়াবা পাওয়া যায় তারপর তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রামের দিকে আসছে—এমন তথ্যের ভিত্তিতে বহদ্দারহাট এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে একটি সন্দেহভাজন বাইক চেকপোস্টের দিকে আসলে সেটি থামানো হয়। মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে সিটের নিচে লুকিয়ে রাখা ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাইক চালক ইমন ধরকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৫৭ হাজার টাকা। গ্রেপ্তার আসামি ও উদ্ধার ইয়াবাসমূহ চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.