
উন্নত চিকিৎসা সম্পন্ন করে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় তিনি ঢাকায় পৌঁছান। তিনি কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধা।
এর আগে গত ৫ নভেম্বর চিকিৎসার প্রয়োজনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুর গমন করেছিলেন। উল্লেখ্য, ২০২৩ সালে সিঙ্গাপুরের একই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল। নিয়মিত ফলোআপ চিকিৎসা ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি সেখানে গিয়েছিলেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.