কুড়িগ্রামের চিলমারীতে দুই বছর বয়সী শিশু আয়শা খাতুন হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো ক্লু না মেলায় এলাকাবাসী বিক্ষোভে ফুঁসে উঠেছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোমবার (২৭ এপ্রিল) সকালে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়।
সকালে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও পরে চিলমারী মডেল থানার সামনে অবস্থান নেয়। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান।
পরে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মাহমুদুল হাসান দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। তার আশ্বাসে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে।
উল্লেখ্য, এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়ার পর উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় নিজ বাড়ির পাশ থেকে শিশু আয়শা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো কোনো অগ্রগতি না থাকায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.