কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এসএসসি ও অষ্টম শ্রেণির কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি তাদেরকে সৎ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তোমাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। আজকের এই সংবর্ধনা তোমাদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষার মাধ্যমে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতিও গুরুত্ব আরোপ করেন।
বৃহস্পতিবার ২৭ আগষ্ট সকালে জগন্নাথ দিঘি ইউনিয়নের বিজয়করা স্কুল এন্ড কলেজে মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানটি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি জননেতা জনাব কামরুল হুদা ভাইয়ের দিক নির্দেশনায় চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোখলেছুর রহমান রানা'র সৌজন্যে জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এসএসসি ও অষ্টম শ্রেণির কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও জগন্নাথদিঘী ইউনিয়ন ছাত্রদল নেতা কাজী নিলয়ের সঞ্চালনায়
বিশেষ অতিথি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজ, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবুল হাসনাত মিঞা মো: জোবায়ের, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আগা রাসেল চৌধুরী, জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লতিফুল আলম মজুমদার, উপজেলা ছাত্রদল সভাপতি ফখরুল হাসান।এসময় আরও বক্তব্য রাখেন বিজয়করা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আশরাফুল্লাহ খালেদ, ছাত্রদল নেতা পাভেল হাসান ভূঁইয়া।
বিশেষ অতিথি মোখলেছুর রহমান রানা বলেনছে, “শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের মেধার বিকাশে সহযোগিতা করা আমাদের সামাজিক দায়িত্ব। আজ যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তারা ভবিষ্যতে দেশ ও জাতির সম্পদে পরিণত হবে এটাই আমাদের প্রত্যাশা। তাদের সাফল্যে আমরা আনন্দিত এবং আগামী দিনেও শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করব।”তিনি আরও বলেন, “প্রতিটি শিক্ষার্থী যেন স্বপ্ন দেখার সুযোগ পায় এবং সেই স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা পায়, সে লক্ষ্যে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
এসময় আরো উপস্থিত ছিলেন, জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাফর ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আইয়ুবুর রহমান চৌধূরী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারিন চৌধুরী,বজগন্নাথদিঘী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুন্নবী মানিক, জগন্নাথদিঘী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক কাজী ইউসুফ বেলাল, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম রাশেদসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.