কুমিল্লার চৌদ্দগ্রামে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় সন্ত্রাসীদের আগুনে পুড়ে দেওয়া ৫টি ক্ষতিগ্রস্হ পরিবারের জন্য ঘর হস্তান্তর উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা'র সার্বিক তত্বাবধানে গৃহ পুন:নির্মাণ শেষে হস্তান্তর উপলক্ষে আগামী ২৯ আগস্ট শনিবার দুপুর ১২ টায় বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দের চৌদ্দগ্রাম আগমন কে সফল ও স্বার্থক করার লক্ষে জাতীয়তাবাদী দল চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার যৌথ উদ্যোগে ২৬ আগস্ট বুধবার বিকেলে চৌদ্দগ্রাম সদরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলে পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা।
পৌর বিএনপির সিনিয়র সহ- সভাপতি শরিফুল ইসলাম দুলালের সঞ্চালনায় অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম রাজু, সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার,সহ-সভাপতি মো: শাহ আলম,ওয়াহিদুর রহমান মুক্তু, খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা মহিলা দলের সভানেত্রী গুলশান আরা বেগম পুতুল।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.