কুমিল্লার চৌদ্দগ্রামে ভবন নির্মাণের জন্য পিলারের বেইছ খুঁড়তে গিয়ে মাটির নিচে মর্টার শেল সদৃশ একটি লোহার বস্তু উদ্ধার করেছে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের দক্ষিণ পাড়ার মিয়াজি বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দ আহমদ মাস্টার তাঁর নিজস্ব জমিতে ভবন নির্মাণের উদ্দেশ্যে শ্রমিক দিয়ে বেইছ খনন করাচ্ছিলেন। এ সময় মাটির নিচে মর্টার শেল সদৃশ একটি লোহার বস্তু দেখতে পান শ্রমিকরা। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং মর্টার শেলটি উদ্ধার করে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.