কুমিল্লার চৌদ্দগ্রামে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জামাল উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের গুণবতী রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে পরিকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কামতা গ্রামের মজুমদার সওদাগরের ছেলে।
গুণবতী রেলস্টেশনের স্টেশন মাস্টার এসএম ফখরুল আলম জানান, বুধবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে মেঘনা এক্সপ্রেস। পথে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের পরিকোট এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় জামাল উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে লাকসাম জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.