কুমিল্লার চৌদ্দগ্রামে হাবিবুর রহমান ভূঁইয়া (৭০) নামে এক ব্যক্তির মৃতদেহ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন নিহতের স্ত্রী আয়েশা বেগম।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈ গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
হাবিবের ছোট ভাই আব্দুল হালিম মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, হাবিবুর রহমান ভূঁইয়া শ্রীপুর ইউনিয়নের কলাবাগান বাজারে সারের ডিলারের দোকান রয়েছে। বুধবার রাত আনুমানিক ১টার সময় হাবিবুর রহমান এর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে তাকে জরুরি ভাবে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোর রাতে তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসার পর হাবিবুর রহমানের স্ত্রী আয়েশা বেগম (৬০) স্বামীর মৃতদেহ দেখে অজ্ঞান হয়ে পড়ে। আত্মীয় স্বজনদের সহায়তায় হাবিবুর রহমানের স্ত্রী কে জরুরি ভাবে কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় আত্মীয় স্বজন ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত হাবিবুর রহমান ও আয়েশা দম্পতির সৃত্যু কালে ২ ছেলে ২ মেয়ে রেখে গেছেন ।বুধবার রাত ৮টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বাসী -স্ত্রী পাশাপাশি কবরে দাফন করা হয়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.