কুমিল্লা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল এগারটায় শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হল প্রাঙ্গনে পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী'র সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম রাজু ও পৌর বিএনপির সাসাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বত এর সঞ্চালনায় সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -১১ চৌদ্দগ্রাম আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ কামরুল হুদা।
দিনব্যাপী সমন্বয় সভায় উপজেলার তেরটি ইউনিয়ন বিএনপির সপার ফাইভ,সহযোগী সংগঠনের সুপার ফাইভ, ওয়ার্ড বিএনপির সুপার থ্রী ও পৌর বিএনপির সুপার ফাইভ, ওয়ার্ড বিএনপির সুপার ফাইভ এবং সহযোগী সংগঠনের সুপার থ্রী সহ শত শত নেতা উপস্থিত হয়। এ শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হল কানায় কানায় পরিপুর্ণ হওয়ার পর হলের বাহিরে শত শত নেতা উপস্থিত হয়। এ সময় চৌদ্দগ্রাম শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হল এলাকায় আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতার উপদেশ মুলক বক্তব্য চলাকালে পিনপতন নীরবতা সৃষ্টি হয়। দুপুরে উপস্থিত নেতাদের কে বিরিয়ানির প্যাকেট ও কোমল পানীয় বিতরণ করাহয়। দীর্ঘ সময় পর চৌদ্দগ্রামে বিএনপির এমন উৎসব মুখর পরিবেশে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.