বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে ব্যাপক শোডাউন করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান এর নেতৃত্বে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সহ ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বানিজ্য মেলার মাঠ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শোডাউন করে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর সমাধিস্থলে যান ছাত্রনেতা সালেহ মোঃ আদনান।
আদনান বলেন, আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই এগিয়ে যাবে। এদেশের মানুষ আগামী নির্বাচনে বিএনপিকে চায়। কারণ বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে এদেশের ভাগ্য পরিবর্তন সম্ভব। ইতোমধ্যে জনগণ ৩১ দফা সংস্কারের বিষয়বস্তু ইতিবাচক হিসেবে গ্রহণ করেছেন। আমরা চাই আগামীতে একটি সমৃদ্ধ ও সমৃদ্ধশীল বাংলাদেশ।
এ সময় নেতাকর্মীরা নানা স্লোগান দেন, “শুভ শুভ শুভদিন, ছাত্রদলের জন্মদিন”, “প্রতিষ্ঠার এইদিনে, জিয়া তোমায় মনে পরে”, “তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে”, “এই মূহুর্তে দরকার, নির্বাচিত সরকার”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”।
এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমর সানি, সহ সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, ওলিউদ্দিন ওলি, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ সিকদার, মেহেদী হাসান সোহাগ, মোঃ শামীম আকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুহান, সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, মেহেদী হাসান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সজিব হাওলাদার, সাবেক সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক মৃণাল চন্দ্র সুজন, সাবেক সহ ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মঞ্জু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক সাজিদ আহাম্মেদ সুমন আলআমিন সহ ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতৃবৃন্দ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.