
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তার হওয়া এনামুল হকের (২৬) বাড়ি উপজেলার কুবাজপুর গ্রামে এবং তিনি স্থানীয় রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত একটি মামলায় সন্দেহভাজন ও অজ্ঞাতনামা আসামি হিসেবে এনামুলকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, গত বছরের ২৩ জুন ছাত্রলীগের সব ধরণের কার্যক্রম স্থগিত থাকার সময় ২৮ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২৩ জুন কার্যক্রম স্থগিত থাকা অবস্থায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে গত ২৮ জুন পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় এ পর্যন্ত মোট ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.