জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংগঠনটির সাবেক সভাপতি মো. রাকিবুল ইসলাম (রাকিব)।
শনিবার (২ আগস্ট) প্রেসক্লাবের নীতি নির্ধারণী ফোরামের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে তিনি ২০২৪ সালের ৬ আগস্ট থেকে সংগঠনটির ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
দায়িত্ব গ্রহণ করে রাকিব বলেন, “জবি প্রেসক্লাব একটি অরাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থরক্ষায় কাজ করে যাচ্ছে সংগঠনটি। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রেসক্লাবের সাংবাদিকদের ভূমিকা সংগঠনটিকে আরও উচ্চ মর্যাদায় আসীন করেছে।”
তিনি আরও বলেন, “যারা দেশের নতুন স্বাধীনতা অর্জনে সামান্যতম অবদান রেখেছেন, জবি প্রেসক্লাব তাদের সেই ত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করছে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবে। পেশাদার সাংবাদিকতার চর্চায় সংগঠনটি প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অটল ভূমিকা পালন করবে।”
উক্ত সভায় সংগঠনের সভাপতি সুবর্ণ আসসাইফ, সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজের নেতৃত্বে কার্যনির্বাহী সদস্য ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সভাপতি সুবর্ণ আসসাইফ বলেন, “রাকিব ভাই জুলাই অভ্যুত্থানের সময় আমাদের একমাত্র অভিভাবক হিসেবে সার্বক্ষণিক দিকনির্দেশনা দিয়েছেন। তার প্রতি সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যদের নিরঙ্কুশ সমর্থন রয়েছে। আমরা বিশ্বাস করি, তার যোগ্য দিকনির্দেশনায় জবি প্রেসক্লাব নতুন বাংলাদেশে আরও এগিয়ে যাবে।”
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.