চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রবেশমুখে স্থায়ী চেকপোস্ট স্থাপন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে ফৌজদারহাট–বায়েজীদ বাইপাস সড়ক থেকে জঙ্গল সলিমপুর প্রবেশমুখে এই চেকপোস্টের উদ্বোধন করেন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।
উদ্বোধনকালে তিনি বলেন, এই চেকপোস্টের মাধ্যমে জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধীদের চলাচল নিয়ন্ত্রণ এবং অনিয়মিত প্রবেশ বন্ধ করা সম্ভব হবে।
উল্লেখ্য, সম্প্রতি জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর একটি নির্মাণাধীন ক্যাম্প ভেঙে ফেলার ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়।
এর আগে গত ১৯ জানুয়ারি ওই এলাকায় অভিযানে গেলে র্যাবের ডিএডি মোতালেব হোসেন ভূঁইয়া সন্ত্রাসীদের হামলায় নিহত হন। ওই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।
এছাড়া গত ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ যৌথ বাহিনীর সমন্বয়ে বড় ধরনের অভিযান পরিচালিত হয়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.