
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে মারধর করা হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে তাদের আটক করে শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। এরপর অভিযুক্তদের মারধর করে প্রক্টর অফিসে নিয়ে সোপর্দ করা হয়।
এ সময় ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আন্দোলনকারীরা এসময় 'মুজিববাদের আস্তানা এই ক্যাম্পাসে হবে না' এবং 'লীগ ধর, জেলে ভর'-এর মতো স্লোগান দেন। ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতিও জব্দ করেছেন নেতাকর্মীরা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.