প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ৩:৩১ পি.এম
স্পর্শ বনিক, জবি প্রতিনিধি
জবিতে বাজেট বৃদ্ধি ও আবাসন ভাতার দাবিতে গেটলক কর্মসূচি

বাজেট বৃদ্ধি ও আবাসন ভাতার দাবিতে গেটলক কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
১২ মে, সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে তালা লাগিয়ে এই কর্মসূচি শুরু হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রশাসনের প্রতি দাবি আদায়ের আহ্বান জানান।
তবে এ কর্মসূচির আওতামুক্ত ছিল পরীক্ষার্থী ও নতুন বর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীরা। এসময় কর্মসূচি চলমান অবস্থায় ক্যাম্পাস থেকে কোনো বাস বের হতে পারেনি।
শিক্ষার্থীদের প্রধান দাবি হলো, বিশ্ববিদ্যালয়ের মোট বাজেট বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করা। তারা বলেন, বর্তমান অবকাঠামো ও বাজেট শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট নয়। শিক্ষার্থীদের আবাসন সংকট দীর্ঘদিনের, যা সমাধান করা জরুরি।
আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, 'যদি দ্রুত দাবি মানা না হয়, তবে পরবর্তী কর্মসূচি হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে।'
গেটলক কর্মসূচিতে শিক্ষার্থীরা জানায়, আমরা দীর্ঘদিন ধরে বাজেট বৃদ্ধি ও আবাসন ভাতার জন্য আন্দোলন করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ দুপুরের পর গেটলক কর্মসূচি ও ছাত্র-শিক্ষক গণসংযোগ দেওয়া হয়েছে। আজকের প্রোগ্রামের পরেই হয়ত যমুনা ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.