জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, সাহসী ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক অধ্যাপক ড. রইছ উদ্দীন ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সফল আহ্বায়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক ও আহ্বায়ক গোলাম মাওলা শাহীন।
সোমবার (৬ এপ্রিল) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত নেতৃবৃন্দ অতীতের বিভিন্ন সময়ের প্রতিকূল পরিস্থিতি, নির্যাতন ও নিপীড়নের মধ্যেও ক্যাম্পাসে টিকে থাকার দুঃসহ স্মৃতি ও অভিজ্ঞতা স্মরণ করেন। একইসাথে তাঁরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও একাডেমিক পরিবেশ আরও সমৃদ্ধ করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। এছাড়া, বেগম খালেদা জিয়ার হাতে প্রতিষ্ঠিত এই ক্যাম্পাসের অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়ন কীভাবে ভবিষ্যতে আরও গতিশীল করা যায়, সে বিষয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে এই উদ্যোগের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, "অধ্যাপক ড. রইছ উদ্দীন স্যারের মতো একজন সৎ, নীতিবান এবং আপসহীন শিক্ষক উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আমরা ক্যাম্পাসে যে চরম জুলুম-নির্যাতনের শিকার হয়েছি, সেই দুঃসহ স্মৃতি এখনো আমাদের মনে তরতাজা। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় একটি মডেল ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সবসময় তাঁর পাশে থাকবে।"
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের সাবেক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি নেতৃত্বে বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.