জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 'লাস্ট নাইট স্কলার্স - জবি' কর্তৃক আয়োজিত “কুরআন তিলাওয়াত ও আমার চোখে রমাদান” শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বুধবার (০২ জুলাই) দুপুর ২টায় শহীদ সাজিদ একাডেমিক ভবনের ১০ম তলার পরিসংখ্যান বিভাগে ১০১৭ নং কক্ষে এই আয়োজন হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের স্কলাররা (DS), “সেরা নার্ড” হিসেবে নির্বাচিত ও রেকগনিশনপ্রাপ্ত শিক্ষার্থীরা, প্রেজেন্টেশন কনটেস্টের বিজয়ী দল ও অংশগ্রহণকারীরা, ক্লাবের ফাউন্ডিং ও কো-ফাউন্ডিং মেম্বার এবং সকল কাউন্সিলরগণ।
ক্লাবটির অন্যতম মডারেটর ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক আবু লায়েক জানান, " আমার কাছে মনে হয় এটা একটা ব্যতীক্রমধর্মী ক্লাব। এই ক্লাবে সদস্যরা কমবেশি পটেনশিয়াল। আগামী বিশ্বে টিকে থাকার জন্য কি কি স্কিল থাকা প্রয়োজন তা জানা জরুরী। আমি আশাবাদী লাস্ট নাইট স্কলার্স এই ধরনের স্কিল ডেভেলপমেন্টের দিকটি নিয়ে কাজ করবে।"
ক্লাবটির জেনারেল সেক্রেটারি মেহেদী হাসান জানান, " আমাদের ১৭টি ডিপার্টমেন্টে আলাদা আলাদা গ্রুপ আছে, যেগুলো ডিপার্টমেন্ট স্কলার্স দিয়ে পরিচালিত হয়। একাডেমিক ডাউট সলভিং গ্রুপ আছে। ডিএসদের সাথে নিয়ে আমরা মাসিক প্রেজেন্টেশন করে থাকি, সামনে আমাদের ব্যতিক্রমী প্রোগ্রাম থিংকল্যাব করার চিন্তাভাবনা আছে।"
ক্লাবটির সভাপতি শাহরিয়ার যুবায়ের জানান, " প্রথমদিকে আমাদের এটা একটা মেসেঞ্জার গ্রুপ ছিল। যারা পরীক্ষার আগের রাতে পড়তে চায় কিন্তু সারা বছর পড়াশুনা করে না তারা যেন পরীক্ষার আগের রাতে নিজেদের ডাউটগুলো সলভ করতে পারে সেই লক্ষ্যে প্রথমদিকে এই মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছিল।পরবর্তীতে এটার কার্যক্রম বাড়তে বাড়তে এক পর্যায়ে এটা একটি ক্লাবে পরিণত হয়। প্রতি মাসে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের সেরা নার্ডদেরকে বাছাই করে থাকি। শিক্ষা-বিষয়ক সকল প্রোগ্রাম পরিচালনা করার জন্য এটিকে একটি অনন্য প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই আমরা।"
অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও আরও কিছু বিশেষ সেগমেন্টে অংশগ্রহণকারীদের রেকগনিশন দেওয়া হয়, যা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিল জনপ্রিয় প্ল্যাটফর্ম “বিজ্ঞান সংবাদ - Science News” টিম। তারা তাদের সর্বশেষ একটি সায়েন্স নিউজ প্রজেক্ট উপস্থাপন করে, যা উপস্থিত অতিথিদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করে। উল্লেখ্য, "Last Night Scholars - JnU" এর এই উদ্যোগ শুধু পুরস্কার বিতরণেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি একটি সম্মাননা ও অনুপ্রেরণামূলক পরিসরে পরিণত হয়, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ধর্মীয় ভাবনায় নতুন দৃষ্টিভঙ্গি যোগ করেছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.