
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে জুলাই গণ-অভ্যুত্থানে শরিক হওয়া ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সর্বদলীয় ঐক্য গড়ে তোলার এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রথম বৈঠকে অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে তার ডাকে সাড়া দিয়ে সংলাপের প্রথম দিন আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের পরিচালনায় এ প্রতিনিধিদলে আরও উপস্থিত থাকবেন দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
জাতীয় রাজনীতিতে সমন্বয় ও রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ এসব আলোচনার ধারাবাহিকতাতেই আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর এই সংলাপ শুরু হচ্ছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.