জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় সংকটময় মুহূর্তে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আলোচনায় বসা অত্যন্ত জরুরি। বিশেষ করে দেশ যখন নির্বাচনমুখী অবস্থায়, রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠে,তখন আলোচনার মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা অপরিহার্য। এই ধরনের আলোচনা গণতন্ত্রের মেরুদণ্ডকে শক্তিশালী করে এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করে।
তিনি আরও বলেন,একটি স্থিতিশীল গণতন্ত্রের জন্য সমঝোতা, সহমর্মিতা ও রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণে আলোচনা ছাড়া বিকল্প নেই। তিনি প্রত্যাশা করেন দেশের কঠিন সময়ে সকল রাজনৈতিক দল বিজ্ঞতার সঙ্গে ভূমিকা পালন করবে ও প্রধান দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের করা সম্ভব হবে।
ডা,তাহের সকল রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচন ও অন্যান্য জাতীয় ইস্যু নিয়ে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান।
বুধবার (৫ নভেম্বর) রাতে কুমিল্লার একটি স্থানীয় মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ও ঘোলপাশা ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু, মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মু. শাহজাহান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া,
উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন,কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর হাসান মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে ঘোলপাশা ও কনকাপৈত ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.