সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সাবরেজিস্ট্রার মাঠে তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কায়সার আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোস্তফা ইকবাল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অপর দিকে কারিতাস বাংলাদেশ ইএলএসআরপি প্রকল্পের এতে উপস্থিত ছিলেন ইএলএসআরপি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা স্বপন নায়েক এবং মাঠ সহায়ক অশ্বিনী কুমার রায়, উপেন্দনাথ রায় ও রাকিব হাসান।
স্টল পরির্দশনে কৃষি আওতাধীন মিষ্টি লাউ, শর্শা, সীম, আলু, বিভিন্ন প্রজাতির ধান, জৈব স্যার, মাটি সংরক্ষণ অনেক প্রশংসনীয় এবং কার্যকর। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজ সহজ হয়েছে। এ প্রযুক্তিতে কৃষকের কষ্ট কমে এসেছে। প্রযুক্তির সদ্য ব্যবহার করে কৃষক ধানের বাম্পার ফলন করছে। আমাদের সামনে বৈশাখ মাস। কম্বাইন হারভেস্টার দিয়ে প্রচুর পরিমাণ ধান কাটা যায়। এই পদ্ধতিটা ব্যবহার করায় খরচ অনেকটা কমে আসছে। সরকার কৃষির প্রতি খুবই গুরত্ব দিচ্ছে। কৃষিযন্ত্র সঠিকভাবে ব্যবহার করলে কৃষিকাজে লাভজনক হওয়া যায়। হাওরের ফসলরক্ষা বাঁধে সকলের নজরদারি থাকতে হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.